ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ টি পরিবারের মাঝে জেলা প্রশাসকের জিআর সহায়তা প্রদান

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ টি পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগষ্ট) দুপুর ২টায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্তদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে বক্তব্য দেন, স্থানীয় ইউপি সদস্যা হেনারা বেগম, মাহফুজুর রহমান ও ফিরোজ মাঝি। তারা নদীভাঙনে তাদের সার্বিক ক্ষতির চিত্র তুলে ধরেন এবং দুর্যোগকালীন এই সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের টেকসই পুনর্বাসনে আরও সহযোগিতার দাবি জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ টি পরিবারের মাঝে জেলা প্রশাসকের জিআর সহায়তা প্রদান

আপডেট সময় : ১০:৪৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬