ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে ভুলুয়া নদীর অবৈধ জাল ও স্থাপনা উচ্ছেদে অভিযান।

  • মোঃ হাসান
  • আপডেট সময় : ০১:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • 45

লক্ষ্মীপুরের রামগতির ভুলুয়া নদীর অবৈধ জাল ও স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার চর বাদাম এলাকায় ভুলুয়া নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ও গতিপথের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল স্থাপনা এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অভিযানে চর বাদাম এলাকার ভুলুয়া নদীর প্রায় ৫ পাঁচ কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা মৎস্য আহরণে ব্যবহৃত ৪৫ স্থাপনা উচ্ছেদ এবং একই জায়গা থেকে অবৈধ চায়না দুয়ারী, বেহুন্দী এবং লোতা জাল জব্দ করে। পরে জব্দকৃত অবৈধ জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দীর্ঘদিন ধরে অসাধু ব্যক্তিরা ভুলুয়া নদীসহ বিভিন্ন খাল মিলে অবৈধ বাধ তৈরি করে এবং নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে দেশীয় জাতের মাছ নিধন ও জলজ প্রাণী আহরণ করে আসছিল। এতে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।পাশাপাশি নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল, এবং নৌ-চলাচল ও জলজ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সৌরভ উজ জামান জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ, নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতকরণ এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে উপজেলা মৎস্য দপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ রক্ষায় স্থানীয় জনসাধারণকে অবৈধ পন্থায় জাল ব্যবহার ও মৎস্য আহরণ থেকে বিরত থাকার আহবান জানান।পাশাপাশি স্থানীয় জনসাধারণ কে এধরনের কর্মকাণ্ডের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রামগতিতে ভুলুয়া নদীর অবৈধ জাল ও স্থাপনা উচ্ছেদে অভিযান।

আপডেট সময় : ০১:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬