ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সার ডিলার-এ জরিমানা!

নওগাঁ রাণীনগরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজার ও পাকুরিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন রাণীনগরের এসিল্যান্ড নাবিলা ইয়াসমিন।
অভিযানে আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২ হাজার টাকা ও সুধীর ট্রেডার্স সার ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাণীনগরের এসিল্যান্ড নাবিলা ইয়াসমিন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অতিরিক্ত দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যবসায়ী যাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, সেজন্য প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। স্থানীয় কৃষকরা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা- কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সার ডিলার-এ জরিমানা!

আপডেট সময় : ১০:১৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬