ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে অপসাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন, অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠান জিম্মি করে অর্থ আদায়

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অপসাংবাদিকতায় জড়িত কিছু ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার পুরাতন সোনালী ব্যাংক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা রাজারহাট উপজেলার কিছু স্বঘোষিত সাংবাদিকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, ওই চক্র সরকারি কাজে বাধা দেয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জিম্মি করে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায় করে, থানা পুলিশের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে এবং উপজেলা খাদ্যগুদামে সাংবাদিকের নাম ভাঙিয়ে কৃষক নয় এমন ব্যক্তিদের নামে ধান বরাদ্দ গ্রহণ করে।

বক্তারা আরও জানান, উপজেলায় অনেক প্রকৃত সাংবাদিক রয়েছেন যারা কখনো সাধারণ মানুষকে জিম্মি করেন না বা ব্যক্তিগত স্বার্থে মিথ্যাচার করেন না। কিন্তু কিছু লোক সাংবাদিকতার নাম ব্যবহার করে এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে যার মূল উদ্দেশ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরকে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সচেতন নাগরিক আশিকুর রহমান টুটুল, মাহাবুব হোসেন, রেজাউল হক, আব্দুল কাদের ও লায়ন প্রমূখ, তারা এ অপসাংবাদিকতা থেকে রাজারহাটবাসীকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের জোরালো সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাজারহাটে অপসাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন, অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠান জিম্মি করে অর্থ আদায়

আপডেট সময় : ০২:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬