ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

‎রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে এ অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে ‘সুমন’ নামের এক টিকিট পরীক্ষক (টিটি) মারধর করেছেন—এমন অভিযোগে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন।

‎শিক্ষার্থীদের অভিযোগ, ট্রেনে টিকিট না কাটা যাত্রীদের সরকারি রশিদ ছাড়া টাকা নিয়ে ছেড়ে দেওয়ার প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন টিটি সুমন। এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত টি-শার্ট পরা থাকা সত্ত্বেও তাকে একাধিকবার মারধর করা হয়। পরে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই তাকে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

‎শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত টিটি সুমনকে তাদের সামনে হাজির করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে কোনো ট্রেন চলাচল করতে দেওয়া হবে না।

‎এদিকে, হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সাময়িক ভোগান্তির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে অন্য কোনো যাত্রীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটতে পারে।

‎তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত টিটি সুমনকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ০৭:৪৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬