ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজারের মেয়াদ উত্তীর্ণ ও দাম বাড়িয়ে কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা কৃষি কর্মকর্তা, মোহনপুর থানা পুলিশকে সাথে নিয়ে উপজেলার ধুরইল বাজারে মেসার্স ভাই বোন ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের লেবেল অল্টার করা ও অনুমোদনহীন পণ্য বিক্রয়ের অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় এর সত্ত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে জনসম্মুখে ধংস করা হয়। এসময় মোহনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল ও উপ-সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।

মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মেসার্স ভাই বোন ট্রেডার্সে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাজশাহীর মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬