ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎রাজনগরে অবৈধ বালু উত্তোলন: ৫ নৌকা জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

‎​

‎মৌলভীবাজারের রাজনগরে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎​মঙ্গলবার (১৮ আগস্ট) রাজনগর উপজেলার মোকামবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা হোসেন।

‎​অভিযানসূত্রে জানা যায়, মোকামবাজার এলাকায় ছড়া থেকে অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু তোলার সময় পাঁচটি নৌকা জব্দ করা হয়, যা পরবর্তীতে স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আটক ছয়জনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাৎক্ষণিক আদায় করা হয়।

‎​আটককৃতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি গ্রামের ফেরদৌস আলী (৫০), সিজিল মিয়া (৪০), রুহেল মিয়া (২৪) ও সিলি মিয়া। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎​স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগরের হারছড়া, ধামাইছড়া ও কালামুহা সহ বেশ কয়েকটি বালুমহাল দীর্ঘদিন ধরে ইজারাবিহীন অবস্থায় রয়েছে। সুযোগ বুঝে অসাধু চক্র দীর্ঘদিন ধরে এসব ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে ছড়ার স্বাভাবিক গতিপথ পরিবর্তন, নদীর তীরভাঙন এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

‎​এ বিষয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার জানান, এতদিন এসিল্যান্ড না থাকায় নিয়মিত অভিযান চালানো সম্ভব হয়নি। এখন থেকে সরকারি সম্পদ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অনুমোদনহীন বালু উত্তোলন বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎রাজনগরে অবৈধ বালু উত্তোলন: ৫ নৌকা জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

আপডেট সময় : ০৩:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬