চট্টগ্রামের রাঙ্গুনিয়া আরএবিএম উচ্চ বিদ্যালয় এডহক কমিটির ৬ মাসের জন্য অনুমোদন দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এতে সভাপতি মুহাম্মদ ইউসুফ কামাল, তিনি উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র (স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১ তারিখঃ ১৬ মার্চ ২০২৬) মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা- ২০২৪ (৩১ আগষ্ট ২০২৫ তারিখের সংশোধনী) এর প্রবিধান ৬৪ অনুসারে ৬ (ছয়) মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটি নিম্মরূপ শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি মুহাম্মদ ইউসুফ কামাল, জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য মোহাম্মদ শাহেদুল কামাল, তিনি উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও পদাধিকারবলে সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আউয়াল।
রাঙ্গুনিয়া রাজানগর আরএবিএম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইউসুফ কামাল
-
প্রতিনিধি ওমর ফারুক - আপডেট সময় : ১২:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- 51
জনপ্রিয় সংবাদ




















