ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ার পোমরা হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হামিদিয়া খাইরিয়া হেফজখানা ও এতিমখানার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হারুণ রশীদ নঈমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ জুনায়েদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পোমরা নঈমীয়া তৈয়্যবিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মামুনুল ইসলাম আল কাদেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদিয়া খাইরিয়া মাদ্রাসার উপদেষ্টা মুহাম্মদ নুরুল আবছার নয়ন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে—এমন যোগ্য ও আদর্শবান নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাঙ্গুনিয়ার পোমরা হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৬:৩৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬