ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ার তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস ইউসুফ চৌধুরীর

রাঙ্গুনিয়া উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী।

এক বার্তায় তিনি রাঙ্গুনিয়ার বিএনপি পরিবারের সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে রাঙ্গুনিয়ার তৃণমূল নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে অনেক নেতাকর্মী নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, এমনকি কারাবরণও করেছেন। নিজেদের অর্থ ও শ্রম ব্যয় করে তারা দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় ছিলেন।

ইউসুফ চৌধুরী বলেন, “যারা দীর্ঘদিন দলের দুঃসময়ে পাশে ছিলেন, তাদের ত্যাগ ও প্রত্যাশার প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। দলীয় পরিচয় বা গ্রুপের বিভেদ ভুলে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের বৈধ ও সম্মানজনকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া নেতৃত্বের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের কাছে নেতৃত্বকে জবাবদিহি করতে হবে।

দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন না, তাদের সুবিধাবাদী আচরণের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইউসুফ চৌধুরী বলেন, এখন সময় এসেছে বিভেদ ও কাদা ছোড়াছুড়ি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্ম যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি রাঙ্গুনিয়ার বিএনপি পরিবারের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা ও কষ্টকে গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”

ইউসুফ চৌধুরী আরও বলেন, রাঙ্গুনিয়ায় যেখানে অনিয়ম, অপকর্ম ও দুর্নীতি থাকবে, সেখানে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিবাদ করতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন এবং পারস্পরিক ঐক্যের মাধ্যমে রাঙ্গুনিয়ার বিএনপি পরিবার আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাঙ্গুনিয়ার তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস ইউসুফ চৌধুরীর

আপডেট সময় : ০৭:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬