ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকে ঘিরে উত্তেজনা, অভিযোগে প্রতিবাদ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় সরকারি গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা সাইফুলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দিতে মঞ্চে ওঠার সময় তিনি হেনস্থা ও অসম্মানের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সাইফুল বক্তব্য দিতে মঞ্চে উঠলে পৌরসভা ছাত্রদলের সভাপতি সাইফুর রহমানসহ কয়েকজন ছাত্রদল নেতা তার মঞ্চে ওঠা ও বক্তব্য দেওয়ার বিরোধিতা করেন। এতে অনুষ্ঠানে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার প্রতিবাদে উপস্থিত কয়েকজন অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদলিপি প্রদান করেন। প্রতিবাদলিপিতে বলা হয়, রাষ্ট্রীয় গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধার সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও আত্মত্যাগকারী ব্যক্তিদের সম্মান রক্ষা করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী পূর্বে আশ্বাস দিয়েছিলেন যে, রাঙ্গুনিয়ায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের যোদ্ধাদের কোনো ধরনের অসম্মান করা হবে না। তবে এ ঘটনার পর সেই আশ্বাস বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলেও দাবি করেন তারা।

প্রতিবাদকারীরা রাঙ্গুনিয়ার সংসদ সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন বাহার বলেন, “অনাকাঙ্ক্ষিতভাবে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টির সমাধান করেছি।”

ঘটনার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকে ঘিরে উত্তেজনা, অভিযোগে প্রতিবাদ

আপডেট সময় : ০৬:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬