ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন শওকত গ্রেপ্তার

  • আপডেট সময় : ০১:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 41

‎রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন শওকত (৫০)কে ব্রাক ব্যাংকের অর্থঋণ মামলায় গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ।

‎জানা যায়, তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানা অর্থঋণ জারি মামলা নং ১৪৭৪/২৫ এর ১টি সিআর পরোয়ানা মূলে পলাতক আসামী মো. গিয়াস উদ্দিন শওকতকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।তার বিরুদ্ধে আদালতের দুই মাসের আটকাদেশ রয়েছে।

‎সে উপজেলার লালানগর ইউনিয়নের মাস্টার বাড়ির আনোয়ারুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় অভিযোগ রয়েছে। উত্তর রাঙ্গুনিয়া স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষককে জোর পূর্বক অব্যাহতি পত্রে স্বাক্ষর নেয়া, হুমকি ধমকি দেয়ার অভিযোগ, পাহাড় কাটা মামলাসহ অনেকের পাওনা পরিশোধ না করে হুমকি ও মারধর করার অভিযোগ রয়েছে। সে লালানগর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। ৫ আগস্টের পট পরিবর্তনের পর বিএনপির স্থানীয় কিছু নেতার হাত ধরে খোলস পাল্টানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন শওকত গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬