ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবিরবাজার পূবালী ব্যাংকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং গ্রাহকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সাথে পরিচয় করিয়ে দিতে মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজার পূবালী ব্যাংকে এক ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২জুন) রবিরবাজার জামে মসজিদ মার্কেটে আয়োজিত এই সভায় ডিজিটাল লেনদেনের প্রসার, গুরুত্ব ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজারের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ।

পূবালী ব্যাংক রবিরবাজার শাখার ব্যবস্থাপক রশিদ আহমেদ এর সভাপতিত্বে ও অফিসার ইমরান হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন, রবিরবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল আজিজ। বক্তব্য দেন ব্যবসায়ী নুরুল ইসলাম ও মাহবুব রুবেল। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান স্থানীয় ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে তাদের মাঝে কিউআর কোড এবং পজ মেশিন বিতরণ করা হয়। ব্যাংকের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পাই ব্যাংকিং’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে কীভাবে নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণ করা যায়, তার ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। নগদ টাকার ঝুঁকি কমিয়ে ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের সুরক্ষা ও দ্রুততা নিয়ে গ্রাহকদের আশ্বস্ত করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রযুক্তির এই যুগে ক্যাশলেস সোসাইটি গঠন কেবল সময়ের দাবি নয়, বরং স্মার্ট বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। গ্রাহকদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ ও সাশ্রয়ী করতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি সমৃদ্ধ ও ডিজিটাল অর্থনীতি গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
এসময় পূবালী ব্যাংক রবিরবাজার শাখার দশজন গ্রাহকদের মধ্যে বাংলা কিউআর কোড ও দুটি পজ মেশিন প্রদান করা হয়। এসময় রবিরবাজার শাখায় একটি কিয়ক্স মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের আগে বাজারে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জানা গেছে, কিছু দিনের ভিতরে রবিরবাজার জামে মসজিদ মার্কেটে পূবালী ব্যাংকের গ্রাহক সেবা বৃদ্ধিকরণের লক্ষে তিনটি সিআরএম মেশিন বসানো হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রবিরবাজার পূবালী ব্যাংকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬