যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি সম্মেলন Amazon Web Services (AWS) Summit 2026-এ অংশ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার শরিফুল ইসলাম । তিনি বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদের আব্দুল বাতেন মিয়ান ছেলে । সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, ডেটা অ্যানালিটিক্স এবং উদীয়মান প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, গবেষক এবং ব্যবসায়িক নেতাদের মিলনমেলায় বাংলাদেশ থেকে অংশ নেন তিনি । তার প্রতিষ্ঠান ডাটাওয়ান টেকনোলজিস এখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রযুক্তি সম্ভাবনার প্রতীক।
নিজ গ্রাম ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, এইচএসসি আব্দুল মজিদ কলেজ কুমিল্লা ও
এরপর প্রযুক্তির প্রতি আগ্রহ থেকে তেজগাঁওয়ের আইএসটিটি (Institute of Science, Trade & Technology)-এ ডাটা টেলিকমিউনিকেশন বিষয়ে পড়াশোনা করেন।
স্থানীয়রা বলছেন, “আমাদের ফরদাবাদের শরিফুল আজ ওয়াশিংটনে বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন। এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের।
সম্মেলন শেষে শরিফুল ইসলাম জানান, AWS-এর নতুন AI ও ক্লাউড প্রযুক্তি বাংলাদেশে নিয়ে এসে তরুণ উদ্যোক্তা ও স্টার্ট আপদের জন্য কাজ করবেন তিনি। বিশেষ করে বাঞ্ছারামপুরের তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলাই পাশাপাশি ভবিষ্যতে দেশের তরুণ প্রজন্ম, উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে এআই ও ক্লাউড প্রযুক্তির ব্যবহার বাড়াতে ডাটাওয়ান টেকনোলজিস বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জালাল উদ্দিন রুমি 



















