নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী এসবি সুপার ডিলাক্স এসি বাসে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ শারমিন আক্তারকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৬ জুলাই) পরিচালিত অভিযানে বাস তল্লাশির সময় তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















