ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লক্ষ টাকার মালামাল ও মাদকসহ আটক ১

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাচালানকৃত পণ্য ও ফেনসিডিলসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তি হলেন খুলনা জেলার ছাচিবুনিয়া সুইচ গেট এলাকার মোশাররফ মোল্লার ছেলে আমিনুল ইসলাম (৩৪)।শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় ৮১ বোতল নেশাজাতীয় সিরাপ, ১০১টি শাড়ি, ১টি কম্বল, ১৮ কেজি ফুসকা, ৪ কেজি জিরা, ৬৭টি চকলেট এবং ১২৫০টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আমিনুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ মালামাল জব্দ ও চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লক্ষ টাকার মালামাল ও মাদকসহ আটক ১

আপডেট সময় : ০৭:৩৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬