ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে চুড়ামনকাঠিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের টানা তিনবারের সফল সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ জুলাই বিকেলে চুড়ামনকাঠি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামে এই স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।উল্লেখ্য, চুড়ামনকাঠি ইউনিয়নের উন্নয়নের রূপকার ও জনপ্রিয় চেয়ারম্যান আব্দুস সাত্তার ২০২২ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুবার্ষিকীতে দল-মত নির্বিশেষে পুরো ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন তাদের প্রিয় এই নেতাকে।
চেয়ারম্যান আব্দুস সাত্তারের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, বিএনপি নেতা আব্দুল মাজিদ, সাবু, নাজমুল, যুবনেতা আবিদ হাসান আমান এবং কৃষক দল নেতা জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া এলাকার শত শত সাধারণ মানুষ এ দোয়া মাহফিলে শরিক হন।
অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।

নজরুল ইসলাম যশোর
তারিখ ১৭/০৭/২৬

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোর সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তারের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে চুড়ামনকাঠিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬