ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর বেনাপোলে পারিবারিক কলহের জেরে ভাইকে কুপিয়ে জখম

যশোরের বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে ফিরোজ (৫০) নামে এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার আপন ভাই মনির আহমেদের বিরুদ্ধে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে ভিকটিমের নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আহত ফিরোজ বারোপোতা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ফিরোজ ও তার ভাই মনির আহমেদের (৪৮) মধ্যে ঝামেলা চলছিল। এরই জেরে সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মনির আহমেদ উত্তেজিত হয়ে ধারালো রামদা দিয়ে ফিরোজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন।ফিরোজের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

নজরুল ইসলাম যশোর
তারিখ ১৭/০৭/২০২৬

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোর বেনাপোলে পারিবারিক কলহের জেরে ভাইকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬