দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যশোর জেলা স্কুল এসএসসি পরীক্ষায় বরাবরের মতো এবারও দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। প্রকাশ হওয়া ফলাফলে দেখা গেছে, বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ২৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৩২ জনই সর্বোচ্চ সূচক জিপিএ-৫ (A+) পেয়ে উত্তীর্ণ হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের সুশৃঙ্খল অধ্যাবসায় এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার কারণে এ বছর অসাধারণ এই সাফল্য অর্জিত হয়েছে। মোট পরীক্ষার্থীর অর্ধেকেরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ফলাফল প্রকাশের পর সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, ধারাবাহিক পাঠদান এবং নিয়মিত মডেল টেস্ট গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি মজবুত করা হয়েছিল। এই ফলাফল ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদের আরও ভালো করতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, যশোর জেলা স্কুল দীর্ঘদিন ধরেই যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে আসছে।
যশোর জেলা স্কুলে সাফল্যের ধারা অব্যাহত: ১৩২ জন পেয়েছে জিপিএ-৫
-
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ১২:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- 40
জনপ্রিয় সংবাদ




















