ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর জেলা স্কুলের শিক্ষার্থী ইরফানের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

যশোরের সরকারি জেলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ইরফান হোসাইন প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। ইরফানের বৃত্তি পরীক্ষার রোল নম্বর ছিল ১৪। তিনি যশোর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী এ এইচ এম মাহমুদ হাসান এবং গৃহিণী কাজী দীপার ছেলে। বর্তমানে তিনি যশোর সরকারি জেলা স্কুলে অধ্যয়নরত।নিজের এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের অবদানের কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরফান। সে জানায়, ভবিষ্যতে একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে অবদান রাখাই তার স্বপ্ন।
ইরফান বর্তমানে যশোর শহরের বকচর মসজিদপাড়া এলাকায় বাবা-মা ও বন্ধুদের সঙ্গে বসবাস করছে।
ইরফানের এই কৃতিত্বে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ইরফানের বাবা-মা সন্তানের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

নজরুল ইসলাম যশোর
তারিখ ১২/০৭/২০২৬

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোর জেলা স্কুলের শিক্ষার্থী ইরফানের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

আপডেট সময় : ০২:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬