ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।কল্যাণ সভায় চলতি মাসের নানা কল্যাণমূলক বিষয় ও পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন পেশ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা)। এরপর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাঁদের সার্বিক সুবিধা-অসুবিধা ও সমস্যাগুলো পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত গুরুত্ব সহকারে তাঁদের কথা শোনেন এবং বেশ কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ প্রদান করেন।আর্টিফিশিয়াল বা পেশাগত দায়িত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার মন্ডলসহ বিভিন্ন পদমর্যাদার মোট ৩৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কারে ভূষিত করা হয়। পাশাপাশি, অবসরজনিত কারণে (পিআরএল) জেলা পুলিশে কর্মরত ছয়জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, জেলা পুলিশের সার্কেল কর্মকর্তাবৃন্দ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশ প্রশাসনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬