ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ২৪ ঘণ্টায় আরও ২ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৪

যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে একজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময় নতুন করে কোনো ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (২০ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় সর্বোচ্চ ৮ জন, মনিরামপুরে ৩ জন, কেশবপুরে ২ জন এবং ঝিকরগাছায় ১ জন ভর্তি আছেন।
অন্যদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, বাঘারপাড়া, চৌগাছা ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ২২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে ২৪ ঘণ্টায় আরও ২ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৪

আপডেট সময় : ০৮:৫৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬