ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ চলছে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যশোরে গণসমাবেশ চলছে। আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ আয়োজন চলছে।
সমাবেশ শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল বিকেল সাড়ে ৩টা। তবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হয়। পরে বিকেল সাড়ে ৪টার পর মঞ্চে অতিথিরা উপস্থিত হলে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।সমাবেশকে কেন্দ্র করে দুপুর ২টার পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যশোর শহরে আসতে থাকেন। চৌরাস্তা মোড়, মুজিব সড়ক, আরএন রোড, রেলগেটসহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর পরিবেশ সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দেন। নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শহরের বিভিন্ন স্থানে উপজেলা থেকে আসা গাড়ি পার্ক করা হয়েছে।গণসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আয়োজকদের দাবি, সমাবেশ সফল করতে গত এক সপ্তাহ ধরে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিক প্রস্তুতি সভা ও গণসংযোগ কর্মসূচি চালানো হয়েছে। এর ফলেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন।
সমাবেশকে ঘিরে চৌরাস্তা মোড় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এদিকে ব্যস্ত সড়কে সমাবেশের কারণে যান চলাচলে কিছুটা ধীরগতি সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ চলছে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের ঢল

আপডেট সময় : ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬