ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সাংবাদিকদের দাবির প্রতিফলন, প্রেসক্লাবের সদস্য হলেন ২৮ সাংবাদিক

যশোরে সাংবাদিকদের আন্দোলনের ফসল হিসেবে ২৮ সাংবাদিককে সদস্যপদ দিয়েছে প্রেসক্লাব যশোর। বছরের পর বছর সাংবাদিকতা পেশায় যুক্ত থেকেও প্রেসক্লাবের সদস্য হতে না পারা এমন দাবির প্রেক্ষিতে ২৮ জন সাংবাদিককে সদস্যপদ দিয়েছে সংকটকালীন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। বুধবার দিনব্যাপী আবেদনকারী সাংবাদিকদের যাচাই-বাছাইয়ের শেষ পর্ব অনুষ্ঠিত হয়। দফায় দফায় চলা এ সভা শেষে রাত ১টার দিকে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয় কমিটি।বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের নোটিশ বোর্ডে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা ও সদস্য সচিব মবিনুল ইসলাম মবিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন একঝাঁক তরুণ সাংবাদিক। পাশাপাশি রয়েছেন কয়েকজন সিনিয়র সাংবাদিক, যারা দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত থেকেও এতদিন প্রেসক্লাবের সদস্যপদ পাননি। একই সঙ্গে সাবেক সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুলতান মাহমুদ রিপনের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।সাংবাদিকতা শিল্পের আপডেট জানা
নতুন সদস্যরা হলেন, লোকসমাজের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক শান্তুনু ইসলাম সুমিত, ৭১ টিভির জেলা প্রতিনিধি এস এম ফরহাদ আলী, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল আলম দীপু, লোকসমাজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা বাবু, সময় টিভির ক্যামেরাপারসন আবুল কালাম আজাদ, সূবর্ণভূমির স্টাফ রিপোর্টার সৈয়দ শাহ মুস্তফা হাশমি সাজু, ৭১ টিভির ক্যামেরাপারসন রাব্বি আল আমিন, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তহমিদা বিশ্বাস, এখন টিভির জেলা প্রতিনিধি রিপন হোসেন চঞ্চল, দৈনিক সকালের বার্তার ফটোসাংবাদিক রতন সরকার, দৈনিক সূবর্ণভূমির সম্পাদক ইজাজ উদ্দিন টিপু, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার স্বপ্না দেবনাথ, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব কুমার দাস, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এমআর মশিউর রহমান, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক, ওয়ান নিউজের সম্পাদক আল মামুন শাওন, দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান, এনটিভির জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী, দৈনিক কল্যাণের সহসম্পাদক রেজোয়ান হক বাপ্পি, প্রতিদিনের কণ্ঠের সম্পাদক সুন্দর সাহা, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিকুল হাসান, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার ও রাতদিন নিউজের সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া শিমুল ওরফে শিমুল ভূঁইয়া, সূবর্ণভূমির স্টাফ রিপোর্টার সাহারুল ইসলাম ফারদিন, দৈনিক সত্যপাটের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ এম এ রাজা, দৈনিক সকালের বার্তার বিশেষ প্রতিবেদক তরিকুল ইসলাম তারেক, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন ইমরান হোসেন রাজ, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার এস এম আরিফ এবং টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি রায়হান সিদ্দিকি।সেরা টিভি চ্যানেল সা
তাজা সংবাদ ও ব্রডকাস্ট নিউজ দেখা
সাংবাদিকতা শিল্পের আপডেট জানা
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নতুন সদস্যদের আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় কোনো ধরনের ত্রুটি, অসত্য তথ্য বা অনৈতিকতার প্রমাণ পাওয়া গেলে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সদস্যপদ বাতিল করা হবে। একই সঙ্গে যারা আবেদন করেও সদস্যপদ পাননি, তাদের আবেদনপত্র প্রেসক্লাব যশোরে সংরক্ষিত রাখা হবে। পরবর্তীতে তাদের মধ্য থেকে সদস্যপদ প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন সদস্যপদ প্রদান করায় যশোরের সাংবাদিক মহলে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিন পর একঝাঁক সাংবাদিক প্রেসক্লাবের সদস্য হওয়ায় সাধারণ সদস্যদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তবে আবেদনের শর্ত পূরণে ত্রুটি ও বিভিন্ন অসংগতির কারণে কয়েকজন মূলধারার সাংবাদিক সদস্যপদ না পাওয়ায় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন এবং এ বিষয়ে আল্টিমেটামও দেন। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলে সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সদস্যপদ আবেদন ফরম বিক্রি শুরু হলে ১০১ জন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৯৫ জন আবেদনপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ২৮ জন সাংবাদিককে নতুন সদস্যপদ প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে সাংবাদিকদের দাবির প্রতিফলন, প্রেসক্লাবের সদস্য হলেন ২৮ সাংবাদিক

আপডেট সময় : ১২:২৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬