ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শার্শা উপজেলায় ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক

যশোরে শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আশা (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার ১৫ জুলাই রাত ১টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য নিশ্চিত করে। আটক ব্যক্তি শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আবুল কাশেমের ছেলে আশা।
পুলিশ জানায়, শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে এক ব্যক্তি মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে শ্যামলাগাছি গ্রামের ‘বেস্ট এগ্রো ফুড অটো রাইস মিল’ হতে ২০০ মিটার পূর্ব পাশে বেনাপোল টু যশোরগামী পাকা রাস্তার ওপর থেকে ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মাদক কারবারি আশাকে হাতেনাতে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

নজরুল ইসলাম যশোর
তারিখ ১৫/০৭/২০২৬

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে শার্শা উপজেলায় ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৮:৩৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬