যশোরে স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে ঘরের সিলিংয়ের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে শরিফা খাতুন (১৮) নামে এক তরুণী গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার হুদোর মোড়, মনোহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত গৃহবধূ সদর উপজেলার এনায়েতপুর গ্রামের গোলাম রসুলের স্ত্রী শরিফা খাতুন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফা খাতুন মনোহরপুর হুদোর মোড় এলাকায় তার ননদ চম্পার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষোভে ও অভিমানে ঘরের দরজা বন্ধ করে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোরে পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
-
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ০৮:০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- 40
জনপ্রিয় সংবাদ




















