যশোর শহরের দড়াটানা মোড় এলাকার ভৈরব সুপারমার্কেটে অবস্থিত ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া সংরক্ষণ করা প্যাথিডিন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা তথ্য পান যে, বিক্রির বৈধ অনুমোদন না থাকা সত্ত্বেও ট্রপিক্যাল মেডিকেল স্টোর থেকে গোপনে মাদকাসক্তদের কাছে অধিক মূল্যে প্যাথিডিন বিক্রি করা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাই করতে অধিদপ্তরের একজন সদস্য ক্রেতা সেজে দোকান থেকে ৩০০ টাকায় একটি প্যাথিডিন ক্রয় করেন।পরে অধিদপ্তরের একটি দল দোকানটিতে অভিযান চালিয়ে তল্লাশি চালায়। এ সময় দোকান থেকে লাইসেন্সবিহীনভাবে গোপনে সংরক্ষণ করা আনুমানিক ৩৫ থেকে ৪০টি প্যাথিডিন উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া প্যাথিডিনের সঠিক সংখ্যা গণনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে কর্মকর্তারা জানান।অভিযানের সময় দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া আলামত, প্যাথিডিনের চূড়ান্ত সংখ্যা এবং অভিযানের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে প্রকাশ করা হবে।
যশোরে ক্রেতা সেজে প্যাথিডিন কিনে অভিযান, দোকান মালিক আটক
-
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ১০:৫২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- 38
জনপ্রিয় সংবাদ




















