যশোরে এক সময়ের তুখোড় ছাত্রনেতা ও সাবেক জেলা ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মিন্টু (৬০) আর নেই। বৃহস্পতিবার ১৬ জুলাই রাত ৮টার দিকে যশোর শহরের খড়কি এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান মিন্টু দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। অসুস্থতার মধ্যেই তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মাহফুজুর রহমান মিন্টু ছাত্রজীবনে যশোর জেলা ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
পারিবারিক সূত্র আরও জানায়, শুক্রবার (১৭ জুলাই) নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
নজরুল ইসলাম যশোর
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: 



















