ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় গোসলে নেমে দুই শিশুর সলিলসমাধি

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই শিশুর লাশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মো. ইসমাইল (১০) ও একই গ্রামের শামীম মিয়ার ছেলে মো. ওসমান (৮)। তারা উভয়ই স্থানীয় পৃথক দু’টি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানায়, দুপুর ১টার দিকে কয়েকজন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতে ইসমাইল ও তার বন্ধু ওসমান তলিয়ে যায়। ইসমাইলের জমজ ভাই ইব্রাহিম তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হলে বাড়িতে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ আশপাশ থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসমাইল ও ৭টার দিকে ওসমানের লাশ উদ্ধার করে ডুবুরিরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, দীর্ঘ অভিযানের পর নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যমুনায় গোসলে নেমে দুই শিশুর সলিলসমাধি

আপডেট সময় : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬