মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কুলাউড়া উপজেলা শাখার ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মোঃ আব্দুস শহীদ মাখন-কে আহ্বায়ক এবং মোঃ আব্দুল জব্বার বাবুল-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কুলাউড়া উপজেলা প্রতিনিধি। নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবসহ কমিটির সকল সদস্যকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মো: সিপাউর রহমান,কুলাউড়া প্রতিনিধি 



















