ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার কারাতে দো একাডেমির বেল্ট ও সার্টিফিকেট বিতরণ

‎মৌলভীবাজার কারাতে দো একাডেমির উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে বেল্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৮ আগস্ট) একাডেমির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রিন্স উত্তম পালের আয়োজনে এবং তাইয়া তাবাসসুমের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং চট্ট-২৩৫৯) সভাপতি আজিজুল হক সেলিম।

‎অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. শফিকুল আলম জগলু।

‎বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করতে সরকারও প্রাথমিক শিক্ষা স্তরে ক্রীড়া কার্যক্রমকে আরও জোরদার করছে।

‎অনুষ্ঠানে সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ জাতীয় প্রতিযোগিতায় মৌলভীবাজার কারাতে দো একাডেমি ও তারাপাশা মন্দির কারাতে স্কুলের শিক্ষার্থী অর্প দত্তের সাফল্যের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। জাতীয় পর্যায়ের ফাইনাল ম্যাচে রাজশাহী অঞ্চলকে পরাজিত করে সিলেট অঞ্চলকে চ্যাম্পিয়ন করার গৌরব অর্জন করেন অর্প দত্ত।

‎অতিথিরা অর্প দত্তের এই অর্জনকে মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয় উল্লেখ করে বলেন, তার সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মার্শাল আর্ট ও খেলাধুলায় আরও উৎসাহিত করবে।

‎অনুষ্ঠান শেষে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে নতুন বেল্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মৌলভীবাজার কারাতে দো একাডেমির বেল্ট ও সার্টিফিকেট বিতরণ

আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬