ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজার রহমান মোস্তফাকে নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষোভ, আইনি ব্যবস্থার দাবি তৃণমূল বিএনপি নেতাকর্মীদের

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোস্তাফিজার রহমান মোস্তফাকে ঘিরে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ফেক আইডি ব্যবহার করে এসব অপপ্রচার ছড়িয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলেছেন, একটি স্বার্থান্বেষী চক্র ইচ্ছাকৃতভাবে দলের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি এবং জননেতা মোস্তাফিজার রহমান মোস্তফার জনপ্রিয়তায় আঘাত হানতে এসব মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে।
তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তৃণমূল নেতাকর্মীরা অবিলম্বে এসব ফেক আইডি শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি—উভয়ভাবেই কঠোর অবস্থান নেওয়া হবে।
নেতাকর্মীদের ভাষ্য, “মিথ্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে কখনো জনগণের সমর্থন পাওয়া যায় না। আমরা ঐক্যবদ্ধ আছি, দলের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে ও আইনি লড়াইয়ে প্রস্তুত আছি।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মোস্তাফিজার রহমান মোস্তফাকে নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষোভ, আইনি ব্যবস্থার দাবি তৃণমূল বিএনপি নেতাকর্মীদের

আপডেট সময় : ০৫:৪০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬