টাংগাইলের মির্জাপুর উপজেলার অন্তর্গত লতিফপুর ইউনিয়নের ৯নং চাঁনপুরের রাস্তা অতিঘন বৃষ্টির কারনে ভেঙে যায়।এতে স্থানীয় জনসাধারণের চলাচল বিঘ্ন ঘটে। বৃষ্টির পানির স্রোতে রাস্তা ভাংগার খবর পেয়ে দ্রুত রাস্তা
পরিদর্শনে যান লতিফপুর ইউনিয়নের স্বনাম ধন্য চেয়ারম্যান আলী হোসেন রনি। চেয়ারম্যান আলী হোসেন রনি নিজ হাতে ও স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে তাত্ক্ষণিক ভাবে রাস্তা মেরামত করার উদ্যাগ নেয়। চেয়ারম্যান আলী হোসেন রনি জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে বলেন ইউনিয়নের সকল ধরনের উন্নয়নের কাজে আপনারা আমার পাশে থাকবেন। লতিফপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ার লক্ষে আমিও (চেয়ারম্যান আলী হোসেন রনি) কাজ করে যাচ্ছি। আশা করি আপনারা পাশে থাকবেন।
স্টাফ রিপোর্টার : ফজলুর রহমান খান (ঢাকা) 



















