ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোকারিমপুরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী নাসিরুল ইসলামের বাসভবনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন মোকারিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাসিরুল ইসলাম-এর বাসভবনে সকল ওয়ার্ডের সভাপতি ও সদস্য (মেম্বার) পদপ্রার্থীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেড়ামারা উপজেলা শাখার সাবেক আমির, ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক এবং ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড. মোঃ নুরুল আমিন জসিম। তিনি তাঁর বক্তব্যে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী করার আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা জামায়াতের আমির মোঃ জালাল উদ্দীন, উপজেলা সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি মোঃ তারিক রহমান, মোকারিমপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ খায়রুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মোকারিমপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ সাইদুল ইসলাম।

মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নির্বাচন পরিচালনার কৌশল, ভোটারদের সঙ্গে গণসংযোগ বৃদ্ধি এবং মোকারিমপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নির্বাচনে সফলতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মোকারিমপুরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী নাসিরুল ইসলামের বাসভবনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬