ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর শহরে ইউটার্নের সময় ট্রাকের ধাক্কায় খাদে যাত্রীবাহী বাস।

মেহেরপুর শহরের ওয়াপদার মোড় এলাকায় ইউটার্ন নেওয়া একটি ট্রাককে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়েছে কুষ্টিয়াগামী একটি লোকাল যাত্রীবাহী বাস। এ ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওয়াপদার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লোকাল যাত্রীবাহী বাসটি ওয়াপদার মোড় এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাককে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহত ১২ জনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসটি খাদেই উল্টে পড়ে ছিল। বাসটি উদ্ধারের কাজ এখনও শুরু হয়নি।

এ ঘটনায় কিছু সময়ের জন্য মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মেহেরপুর শহরে ইউটার্নের সময় ট্রাকের ধাক্কায় খাদে যাত্রীবাহী বাস।

আপডেট সময় : ১০:২৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬