ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এক দারুণ খবর নিয়ে আসছে মেটা। বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া আরও সহজ করতে মেটা তাদের প্ল্যাটফর্মে জনপ্রিয় এমএফএস (MFS) সেবা ‘বিকাশ’ যুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু হলে মেটা অ্যাড ম্যানেজার থেকেই সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট করা সম্ভব হবে।
সম্প্রতি বেশ কয়েকজন ব্যবহারকারীর ফেসবুক Ads Manager-এ ‘Add Payment Method’ অপশনে ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের অপশনটি দেখা গেছে। এমনকি কিছু উদ্যোক্তা বিকাশ ব্যবহার করে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন বলেও জানা গেছে।
যেসব সুবিধা পাবেন স্থানীয় উদ্যোক্তারা:
কার্ডের নির্ভরতা কমবে: ডুয়াল কারেন্সি কার্ড এবং আন্তর্জাতিক ক্রেডিট/ডেবিট কার্ডের জটিলতা থেকে মুক্তি মিলবে।
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ সমাধান: ব্যাংক অ্যাকাউন্ট বা পাসপোর্ট না থাকলেও সাধারণ উদ্যোক্তারা সহজে বিজ্ঞাপন চালাতে পারবেন।
সময় ও খরচ সাশ্রয়: ব্যাংকিং প্রসেসিং এবং আন্তর্জাতিক পেমেন্টের ঝামেলা এড়িয়ে দ্রুত ও সাশ্রয়ী উপায়ে বিল পরিশোধ করা যাবে।
উল্লেখ্য: মেটা বা বিকাশ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এটি বর্তমানে সীমিত পরিসরে পরীক্ষামূলক (Beta test) অবস্থায় রয়েছে। পরীক্ষাটি সফল হলে খুব শীঘ্রই বাংলাদেশের সব উদ্যোক্তাদের জন্য বিকাশ পেমেন্ট সুবিধাটি উন্মুক্ত করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
মেটা বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য বড় স্বস্তির খবর
-
সুজন চন্দ্র, দাস স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ০৫:২০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- 70
জনপ্রিয় সংবাদ




















