বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিগত আওয়ামী লীগ আমলের মতো কথায় কথায় মেগা প্রকল্প নিয়ে জনগণের অর্থ লোপাট করার সংস্কৃতি আমরা বন্ধ করেছি। আমরা মেগা প্রকল্প করতে চাই না। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট করতে চাই, যার মধ্য দিয়ে আমাদের জনগোষ্ঠির উন্নয়ন ঘটবে। তৃণমূল, ক্ষুদ্র জাতি গোষ্ঠির উন্নয়ন ঘটবে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে ক্ষুদ্র জাতি গোষ্ঠির জন্য ১০০ কোটি টাকার তহবিলকে ২০০ কোটি টাকায় পরিণত করেছে। দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুবাস চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল বিপুল হাজং, মহিলা বিষয়ক সম্পাদিকা শুভ্রা পানথ্রসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ গোলাম কুদ্দুস স্টাফ রিপোর্টার ময়মনসিংহ। 



















