আজ সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের জুলাই-২০২৬ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন উপকরণ পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।
কিট প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, সরবরাহকৃত অন্যান্য সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















