বাদী আব্দুল আজিজ (৬০) জানান যে তার শ্রীনগর থানাধীন পূর্ব হাঁসাড়ার দোতলা বিশিষ্ট বসত বাড়ীর নিচ তলায় তার একটি অটোরিক্সার গ্যারেজ আছে। গত ২৫/০৭/২০২৬ খ্রিঃ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় তালাবন্ধ করে ঘুমানোর জন্য তার বসত বাড়ীর ২য় তলায় যায়। একই তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময় ফজরের নামাজের জন্য ঘুম ভেঙ্গে গেলে তিনি নিচতলার গ্যারেজে নেমে দেখেন যে, তার অটোরিক্সার গ্যারেজের তালা ভাঙ্গা এবং গ্যারেজের দরজা খোলা। দুইটি অটোরিক্সা ও কিছু ব্যাটারি অজ্ঞাতনামা চোর/চোরেরা গ্যারেজের মূল ফটকের তালা ভেঙ্গে গত ২৫/০৭/২০২৬ খ্রিঃ রাত্র অনুমান ০২.০০ ঘটিকা হতে একই তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার মধ্যে গ্যারেজের ভিতর প্রবেশ করে নিয়ে যায়।
ঘটনার বিবরণঃ
মামলা রুজুর পর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ শ্রীনগর থানা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ শ্রীনগর থানার এসআই মোঃ মাহফুজুর রহমান হিরা ও ফোর্সসহ একটি চৌকস দল শ্রীনগর থানার মামলা নং ২৩, তারিখ ২৬/০৭/২০২৬ খ্রি. ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর ঘটনায় জড়িত আসামী আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের সদস্য গ্রেফতারসহ ২টি অটোরিক্সা ও ব্যাটারি উদ্ধারের লক্ষ্যে শ্রীনগর থানার বিভিন্ন এলাকায় এবং নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন গাজীপুরা মোড় এলাকায় সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ইং ২৬/০৭/২০২৬ তারিখ আসামী ১। মোক্তার (৪২), পিতা-মৃত হযরত আলী, সাং-মুকুন্দী, পাউন্নাবাড়ী পাড়া, থানা-আড়াই হাজার, নারায়নগঞ্জ এর অটোরিক্সার গ্যারেজ হতে অপর আসামী ২। মোঃ সাইফুল (৪৬), পিতা-মৃত শফিউদ্দিন, সাং-গদাইরচর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৩। মাহফুজ (২০), পিতা-মোক্তার, সাং-মুকুন্দী, পাউন্নাবাড়ী পাড়া, থানা-আড়াই হাজার, নারায়নগঞ্জদের গ্রেফতার করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এবং তাদের দেখানো ও সনাক্তমতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন গাজীপুরা মোড় এলাকায় মোক্তার (৪২) এর অটোরিক্সার গ্যারেজ হতে ২ টি অটোরিক্সা এবং ০৬ টি ব্যাটারী উদ্ধারপূর্বক জব্দতালিকা মুলে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের বিবরণঃ
পেশাদার চোর কর্তৃক চোরাইকৃত আলামত ০২ টি অটোরিক্সা এবং ০৬ টি ব্যাটারী।
গ্রেফতারকৃত আসামীদের নাম, ঠিকানাঃ
১। মোক্তার (৪২), পিতা-মৃত হযরত আলী, সাং-মুকুন্দী, পাউন্নাবাড়ী পাড়া, থানা-আড়াই হাজার, নারায়নগঞ্জ
২। মোঃ সাইফুল (৪৬), পিতা-মৃত শফিউদ্দিন, সাং-গদাইরচর,
থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
৩। মাহফুজ (২০), পিতা-মোক্তার,
সাং-মুকুন্দী, পাউন্নাবাড়ী পাড়া, থানা-
আড়াই হাজার,
জেলা- নারায়ণগঞ্জ
অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















