দেশে ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় মুন্সীগঞ্জ জেলায় ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এডিস মশার বংশ বিস্তার রোধে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত আলোচনা ও সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ কামরুজ্জামান, সম্মানিত জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ জনাব সৈয়দা নুরমহল আশরাফী ও মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম এবং প্রশাসক জেলা পরিষদ, জনাব একেএম ইরাদত মহোদয়।
পরবর্তীতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সাধারণ লোকজন যাতে বিনা হয়রানিতে চিকিৎসা সেবা পেতে পারেন তার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালকে দালালমুক্ত করার জন্য অভিযান পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও পুলিশ সুপার মহোদয়।
এ সময় মুন্সীগঞ্জ পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সদর, বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















