ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের সেলিনা আক্তার উপসচিব পদে পদায়ন

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামের কৃতী সন্তান মিজ্ সেলিনা আক্তার (মাহমুদা) উপসচিব পদে পদায়ন পেয়েছেন। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে উপসচিব পদে পদায়ন করা হয়।

মিজ্ সেলিনা আক্তার এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

সেলিনা আক্তার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামের মরহুম মকবুলুর রহমান মিজি ও মরহুম সেতারা বেগমের কন্যা। তার উপসচিব পদে পদায়নের খবরে নিজ এলাকা ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, টরকী গ্রামের এই কৃতী নারীর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পদায়ন মুন্সীগঞ্জের জন্যও গর্বের বিষয়। তারা তার নতুন দায়িত্বে সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মুন্সীগঞ্জের সেলিনা আক্তার উপসচিব পদে পদায়ন

আপডেট সময় : ১১:০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬