পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১৩-০৮-২০২৬ খ্রি. বিকাল ১৪.৪০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন নৈদিঘীরপাথর সাকিনস্থ জনৈক আওলাদ হোসেনের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আল হাবিব @ রুস্তম, পিতা- মৃত সোহরাব মিয়া, সাং- নৈদিঘীরপাথর, থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















