পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার সকল থানা ও ফাঁড়িতে অভিযান পরিচালনাকালে গতকাল শনিবার সন্ধ্যা আনুমানিক ১৮.২০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন রনছ রুহিতপুর সাকিনস্থ কাটাখালী বাজার এর জনৈক সোহরাব হোসেন এর কাঠের দোকানের সামনের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা ১. আঃ কাদের @ আলহাজ বেপারী (৪৫), পিতা- মৃত হারেজ বেপারী, সাং- দক্ষিণ কেওয়ার সাতানিখিল, থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আঃ কাদের @ আলহাজ এর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন দক্ষিণ কেওয়ার সাতানিখিল সাকিনস্থ সাতানিখিল বাজার এর জনৈক রাসেল হোসেন এর মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২. মোঃ স্বপন বেপারী (৪৮), পিতা- সিরাজুল হক, সাং- গুহেরকান্দি ও ৩. আলমগীর হোসেন (৪৬), পিতা- মৃত আব্দুল কাদের মিঝি, সাং- গুহেরকান্দী, উভয় থানা ও জেলা- মুন্সীগঞ্জদ্বয়’কে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
সর্বমোট (১০০+২০০)=৩০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ জেলা 



















