টঙ্গীবাড়ী থানায় নিজ বন্ধূর নামে অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তার (২৫)-এর স্বামী শরীফ মল্লিক সৌদি আরবে কর্মরত। প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়।দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত রিফাত শেখ (২৭) টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া এলাকার বাসিন্দা। তিনি বিবাহিত এবং তার ৩ বছরের এক কন্যাসন্তান রয়েছে।
পরিবারের দাবি, গত ১৯ জুলাই ডাক্তার দেখানোর কথা বলে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন সুমাইয়া আক্তার। এরপর থেকে তিনি নিখোঁজ। অভিযোগ রয়েছে, তিনি রিফাত শেখের সঙ্গে চলে গেছেন। যাওয়ার সময় তিনি ঘর থেকে প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার ও আলমারিতে থাকা নগদ ৮০ হাজার টাকা নিয়ে যান।
এ ঘটনায় সুমাইয়া আক্তারের শ্বশুর আবু তাহের মল্লিক (৬৫) টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ করেছেন।
পরিবারের পক্ষ থেকে কেউ তাদের অবস্থান বা সন্ধান জানলে 018608886289 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















