মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলার্দিরচর এলাকায় তানিয়া আক্তার নিজ বসতবাড়িতে চুরির অভিযোগ উঠেছে।
গত ০৯ই জুলাই বৃহস্পতিবার রাত আটটার সময় সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলার্দিরচর ভুক্তভোগী তানিয়া আক্তারের নিজ বসতবাড়িতে চুরির এঘটনা ঘটে।
এঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলেন, গত ইং-০৯/০৭/২৬ তারিখ রাত অনুমান ৮.০০ ঘটিকার সময় মিরকাদিম পৌরসভার তিলার্দিচর বসত বাড়ী ১ তলা বিল্ডিং ঘর তালাবদ্ধ করিয়া আমার বাবার বাড়ী মিরাপাড়া বেড়াইতে যায়। পরবর্তীতে অদ্য ইং-১০/০৭/২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় মিরকাদিম পৌরসভার মিরাপাড়া আমার বাবার বাড়ী হইতে আমার বাড়ীতে আসিয়া দেখি অজ্ঞাতনামা চোর কে/কাহার আমার বিল্ডিংয়ের ছাদের দরজার তালা ভাংগিয়া আমার ঘরে ভিতর প্রবেশ করিয়া ঘরে থাকা কাঠের আলমারিতে থাকা ১,৫০,০০০/=টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার এবং ৫ ভরি রুপা সহ ইলেট্রিক পানির হিটার, ইলেট্রিক চুলা চুরি করে নিয়ে যায়।
যাহার অনুমান বাজার মূল্য ৬,৫০,০০০/=টাকা। পরবর্তীতে আশপাশ সকল জায়গায় খোজাখুজি করিয়া আমার চোরাকৃত মালামাল পাওয়া যায় নাই। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করিয়া থানায় এসে অভিযোগ দায়ের করি।
এবিষয়ে সদর হাতিমারা পুলিশ ফাড়ি তদন্ত কেন্দ্র ইনচার্জ বলেন, চুরির ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















