মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল ২০-০৮-২০২৬ খ্রি. বৃহস্পতিবার রাত ২১.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন কাজীরপাগলা সাকিনস্থ অভয় তালুকদার ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজেদা বেগম (৪৫), পিতা- মৃত ঘোষাল মিয়া, স্বামী- মিঠুন, সাং- গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হারুন রশিদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















