ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জের টংগিবাড়ি চাষিরী গ্রাম থেকে ইয়াসমিন বেগম (৩৭) নামে এক নারী নিখোঁজ হয়েছেন

গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ ইয়াসমিন বেগম টংগিবাড়ি উপজেলার চাষিরী গ্রামের বাসিন্দা। তার ডাকঘর শিলিমপুর। তিনি চার সন্তানের জননী। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, ইয়াসমিন মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি মোবাইল ফোন ব্যবহার করতেন না। তার স্বামীও সহজ-সরল প্রকৃতির মানুষ।

নিখোঁজের ছোট বোন সাদিয়া রহমান প্রীতি জানান, গতকাল সকাল থেকে তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছেন, কিন্তু এখনো কোনো সন্ধান মেলেনি।

তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমাদের মা-বাবা কেউ বেঁচে নেই। আমার এক ভাইও দুর্ঘটনায় মারা গেছে। এখন আমার বোনকে ফিরে পাওয়ার জন্য সবার সহযোগিতা চাই।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি ইয়াসমিন বেগমকে কোথাও দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে রিফা (০১৩১৮-২০০২৬২) অথবা রাকিবুল (০১৯৯৮-৪৩৭৩৮০) নম্বরে যোগাযোগ করার জন্য।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মুন্সিগঞ্জের টংগিবাড়ি চাষিরী গ্রাম থেকে ইয়াসমিন বেগম (৩৭) নামে এক নারী নিখোঁজ হয়েছেন

আপডেট সময় : ১০:২৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬