টাঙ্গাইলের মির্জাপুরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগষ্ট ২৬) সকালে বাইপাস সংলগ্ন লাভু মৃধার ভবনে এই আয়োজন করা হয়।
এতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি ও শিশু বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি, বিশেষ অতিথি, মো. হযরত আলী মিঞা সভাপতি পৌর বিএনপি, সঞ্চালনায় ছিলেন, খন্দকার সালাহ উদ্দিন আরিফ সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ও এস এম মহসীন সাধারণ সম্পাদক পৌর বিএনপি।
আয়োজনে: উপজেলা ও পৌর বিএনপি’ অঙ্গ সহযোগী সংগঠন। এছাড়া উপস্থিত ছিলেন, মির্জাপুর মডেল প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আবুসালেহ সজীব সহ আরও অনেকেই।
মির্জাপুরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
-
সোহান মৃধা মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি - আপডেট সময় : ০১:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- 80
জনপ্রিয় সংবাদ




















