টাংগাইলের মির্জাপুর উপজেলার অন্তর্গত আজগানা ইউনিয়নের কুড়িপাড়া বাজার মাধব মন্দিরে সনাতনী ধর্মীয় অনুসারীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খন্দকার সালাউদ্দিন আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সহসভাপতি জনাব তমিজ উদ্দিন সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও কুড়িপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আরফান আলী সরকার, মির্জাপুর উপজেলা বিএনপির কুটিরশিল্প বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়নাল সিকদার, আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারী , আজগানা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ মন্ডল, কুড়িপাড়া ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জনাব আলম সহ আজগানা ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়াও প্রধান অতিথি ও মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব খন্দকার সালাউদ্দিন আরিফ আজগানা ইউনিয়নের হাটুভাংগা বাজার, উত্তর চিতেশ্বরী, তেলিনা খাঁটিয়ারঘাট বাজার সহ বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও জনসংযোগ করেন। তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ অব্যহত রেখেছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মির্জাপুর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেবের সুপরামর্শ অনুযায়ী আমাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে এবং সকলেই মিলেমিশে সমাজে বসবাস করতে হবে ও দেশের কল্যাণে কাজ করবো।
স্টাফ রিপোর্টার ফজলুর রহমান খান (ঢাকা) 



















