ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১

:: জ্বালানি হিসেবে ব্যবহৃত বাঁশের পাতার স্তূপের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হতো দেশি-বিদেশি মদ। সেখান থেকেই দীর্ঘ তিন বছর ধরে নিয়মিত ক্রেতাদের কাছে বিক্রি চলছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে ফাঁস হয়ে যায় সেই গোপন আস্তানা। উদ্ধার করা হয় ৯ বোতল মদ এবং গ্রেপ্তার করা হয় মাদক ব্যবসায়ী লিংকনকে।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ঢেপাহাটি গ্রামে।

রবিবার (২৭ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মিরপুর থানা পুলিশ লিংকনকে গ্রেপ্তার করে। তিনি ঢেপাহাটি গ্রামের মৃত কুদ্দুসের ছেলে এবং পেশায় একজন সাউন্ড বক্স মেকানিক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লিংকনের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাড়িতে জ্বালানি হিসেবে রাখা বাঁশের পাতার স্তূপের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় দেশীয় কেরু কোম্পানির রপ্তানিযোগ্য ৬ বোতল মদ এবং বিদেশি কোম্পানির ৩ বোতল মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই লিংকনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার জানান, কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দীন স্যারের সার্বিক নির্দেশনায় মিরপুর সার্কেলের আওতাধীন মিরপুর থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে লিংকনের বাড়িতে অভিযান চালিয়ে মোট ৯ বোতল দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিংকন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘ তিন বছর ধরে গোপনে মদ বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে মিরপুর ও ইবি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১

আপডেট সময় : ০৭:৪৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬